জয়পুর, ২ অক্টোবর (হি.স.) : রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে ও মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে পুষ্পার্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান।
এদিন তাঁরা গান্ধীজির প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনেহ কহিয়ে’, ‘রঘুপতি রাঘব রাজা রাম’ এবং ‘রাম ধুন’ শ্রবণ করেন। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত বিশিষ্টজনেরা বাপুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
