লিভারপুল, ১ অক্টোবর (হি.স.): তিন দিন আগে ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারলো না লিভারপুল। আবার হারলো। এবার তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিল গালাতাসারাই।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে লিগ পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে তুরস্কের ক্লাবটি। একমাত্র গোল করেছেন ভিক্টর ওসিমেন।
চতুর্দশ মিনিটে গোল পেতে পারত লিভারপুলl কিন্তু কোডি হাকপোর শট গোললাইনে প্রতিহত হয়। এরপরই পিছিয়ে পড়ে তারা। ডি-বক্সে গালাতাসারাইয়ের ফরওয়ার্ড ইলমিজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ওসিমেন।
পরপর দুই ম্যাচে হার তার ওপর এদিন দলের মূল গোলরক্ষক আলিসনের ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে যাওয়াও বড় দুর্ভাবনার লিভার পুলের জন্য।
আসরে প্রথম জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই। সমান পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিভারপুল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
