হুগলি, ১২ সেপ্টেম্বর (হি.স.): নেশামুক্তি কেন্দ্রের মালিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আবাসিকদের বিরুদ্ধে। হুগলির উত্তরপাড়ার শান্তিনগরের ঘটনা। নিহত নেশামুক্তি কেন্দ্রের মালিক মদন রানা। পুলিশ সূত্রে খবর, কোনও কারণে দিন দুই ধরে নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আবাসিকদের বিরোধ চলছিল।
নিহতের দিদি নন্দিতা ভার্মা পুলিশকে জানিয়েছেন, মারধরের খবর পেয়েই শুক্রবার সকালে সময় সেখানে যান। রক্তাক্ত অবস্থায় মদনকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও খানিক পরেই মৃত্যু হয় তাঁর। মৃতের দিদির অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের আবাসিকরা মিলেই খুন করেছে মদনকে৷ ঘটনার পর থেকেই হদিশ মিলছে না দুই আবাসিকের ৷ নেশামুক্তি কেন্দ্রের বাকি কয়েকজন আবাসিকও পালিয়ে গিয়েছে বলে অভিযোগ৷
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
