রাঁচি, ২১ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচি শহরে দুঃস্থদের মধ্যে ৫০ হাজার প্রদীপ এবং পতাকা বিতরণ করলো বিজেপি কর্মীরা। রবিবার বিজেপি কর্মীরা রাঁচি অ্যালবার্ট এক্কা চকে দরিদ্রদের মধ্যে ৫০ হাজার প্রদীপ ছাড়াও ৫০০০ পতাকা ও ৫০০০ সরিষার তেলের বোতলও বিতরণ করেছে। এই বিতরণী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, বিধায়ক সিপি সিং, রাঁচির সভাপতি কে কে গুপ্তা প্রমুখ।
সিপি সিং জানান, ৫০০ বছরেরও বেশি সময় পার করে আগামীকাল অযোধ্যায় নবনির্মিত রামলালার মন্দিরটিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হতে চলেছে। এই খুশিতে এদিন সমস্ত বাড়িতে দীপাবলি উদযাপন করা হবে। এই উদযাপনের কারণে দুঃস্থদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ তারিখের কারণে সমস্ত মন্দির প্রাঙ্গণকে সুন্দর করে সাজানো হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে। পুরো বিষয়টিই অযোধ্যা থেকে সরাসরি এলইডি মাধ্যমে উপস্থাপন করা হবে বলেও জানান সিপি সিং।
তিনি আরও জানান, ২২ জানুয়ারির কর্মসূচি সফল করতে এত প্রদীপ বিতরণ করা হয়েছে। এই বিতরণী কার্যে উপস্থিত ছিলেন, রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ, বিধায়ক সিপি সিং, হাতিয়ার বিধায়ক নবীন জয়সওয়াল, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য সঞ্জয় কুমার জয়সওয়াল, প্রবীণ বিজেপি নেতা কৃপা শঙ্কর সিং, মৃত্যুঞ্জয় শর্মা, বরুণ সাহু, কুমুদ ঝা। এদিন ললিত নারায়ণ উপস্থিত সকল অতিথিকে তলোয়ার ও বস্ত্র দিয়ে স্বাগত জানান।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
