বজালি (অসম), ১১ ফেব্রুয়ারি : অসমের বজালির ২৭ নম্বর জাতীয় সড়কে পিকনিক পার্টির একটি বাস দুর্ঘটনার কবল পড়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকনিক পার্টির ২০ সদস্য। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। ঘটনা আজ রবিবার বিকালের দিকে সংঘটিত হয়েছে।
জানা গেছে, পিকনিক পার্টি শেষ করে ফেরার পথে বজালি জেলার ধুমারকুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি জাতীয় সড়কের পাশে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় মোট ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাইকে পাঠশালা সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
পুলিশ সূত্ৰের খবর, বাসটি বরপেটা রোড থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। আহত কোনও কোনও যাত্ৰীর উদ্ধৃতি দিয়ে সূত্রটি বলেছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যার দরুন দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
