মুম্বই, ১১ ফেব্রুয়ারি: তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। তার আগে ঘোর দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ।
লিচ হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান। সে কারণে ওই টেস্টেও পুরো ছন্দে তিনি বোলিং করতে পারেননি। রুটের হাতে বল তুলে দিয়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় টেস্টের পর গোটা ইংল্যান্ড দল চলে গিয়েছিল আবুধাবিতে। আবু ধাবিতে চোটের পরীক্ষা করা হয় লিচের। এরপরই লিচ দেশে ফিরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। ফলে তিনি বাকি তিনটি টেস্টে খেলতে পারছেন না।
