ডিব্রুগড় (অসম), ১১ ফেব্রুয়ারি : বিজেপির দেওয়াল লিখন প্রচারাভিযানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল আজ রবিবার ডিব্রুগড়ে দেওয়াল লিখন অভিযানে অংশগ্রহণ করে হাতে তুলি নিয়ে বিজেপির প্রতীক পদ্মফুল এঁকে, ‘এক বার ফির সে মোদী সরকার’ স্লোগান লিখেছেন।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারাভিযানের অংশ হিসেবে সনোয়াল আজ দেওয়ালে পদ্মফুল এঁকে এবং দলীয় স্লোগান লিখে বলেন, এবার দেশের প্রধানমন্ত্রী পদে ফের অধিষ্ঠিত হবেন জনপ্রিয় বিশ্বনেতা নরেন্দ্র মোদী। মোদী এবার হ্যাটট্রিক করবেন, দৃঢ়তার সঙ্গে বলেন সর্বানন্দ সনোয়াল।
প্ৰসঙ্গত, গত মাসের শুরুর দিকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও ডিব্রুগড়ে দেয়াললিখন প্রচারাভিযানে অংশগ্ৰহণ করেছিলেন।
