বাজারিছড়া (অসম) : প্রকাশ্য বাজারে ড্রাগস নিয়ে ঘোরাফেরা করার সময় এক যু্বককে হাতেনাতে পাকড়াও করেছেন স্থানীয় জনতা। ধৃতকে বাজারিছড়া থানাধীন কনকপুর গ্রামের বাসিন্দা জনৈক সৈয়দ উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।
যুবকটি আজ বুধবার সকালে স্থানীয় মানিকবন্দ বাজারে এসে সন্দেহজনকভাবে এদিক-ওদিক ঘোরাঘুরি করছিল। ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে আটক করে তার হেফাজত থেকে কয়েকটি কৌটায় সন্দেহজনক ব্রাউন সুগার জাতীয় ড্রাগস উদ্ধার করা হয়। ধৃত সৈয়দ উদ্দিনকে বমাল সমঝে দেওয়া হয় নাগ্রা পেট্রোল পোস্ট পুলিশের হাতে।
নাগ্রা পেট্রোল পোস্টের ইনচার্জ লংসিং ক্রো জানান, ধৃত যুবকটি মাদকাসক্ত। তাকে তার পরিবারের লোকদের সহায়তায় আজই চেরাগির এক নেশামুক্তি কেন্দ্রে ভরতি করা হয়েছে।
