কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): ”১০-০ গোলে সিপিআইএম, বিজেপি হারবে তৃণমূলের কাছে।” বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র সমাবেশ থেকে বিরোধীদের তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আগাম পূর্বাভাসও দিলেন রীতিমতো চ্যালেঞ্জের সুরে। দলীয় স্তরে সংগঠনের ভূমিকা নিয়ে
বৃহস্পতিবার আভাষ দেন দলের শীর্ষ নেতৃত্ব। ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে বারবার রাজনৈতিক আক্রমণ শানিয়েছে
বিরোধীরা। আবার তৃণমূলের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে কেন্দ্রের শাসকদল। এই রাজনৈতিক আবহেই বৃহস্পতিবার
মেয়ো রোডে সমাবেশে নিশ্চিত স্বরে আগামী ভোটের ফল বললেন অভিষেক।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
