মুর্শিদাবাদ, ১৫ ফেব্রুয়ারি : গতকাল মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস তৃণমূলের আইন অমান্য আন্দোলন কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিয়ে মৃত্যু হয়েছে আনারুল ইসলাম নামে এক বাম নেতার। বৃহস্পতিবার ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জানা গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় আর তাতেই মৃত্যু হয় আনারুলের।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী জানান, ”পুলিশের যেখানে সক্রিয়তা দেখানো উচিত সেখানে নিষ্ক্রিয়। তাই সন্দেশখালির মত ঘটনা ঘটছে। আর যেখানে আইন অমান্যের মত সাধারণ আন্দোলন সেখানে অতি সক্রিয়তা দেখাচ্ছে। এটা অত্যান্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এর জন্য আইন আদালত থেকে সর্বস্তরে যাওয়া উচিত।”
