রাজকোট, ১৫ ফেব্রুয়ারি : অবশেষে কাটল খড়া। টেস্টে ১০ ইনিংস পর রাজকোটে শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের ব্যাট থেকে এল শতরান। গত বছর ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৩ রান করেছিলেন রোহিত শর্মা। আর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে অধিনায়কোচিত ব্যাটিং করলেন এই শতরান। টেস্ট কেরিয়ারের ১১তম শতরানটি করলেন ভারত অধিনায়ক।
