নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সোমবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে গিয়ে শিবু সোরেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। উভয়ে শিবুর ছেলে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও হেমন্তের স্ত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে শিবু সোরেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শিবুর ছেলে ও পুত্রবধূকে সমবেদনা জানান তাঁরা। উল্লেখ্য, সোমবার সকালে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে প্রয়াত হন শিবু সোরেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
