কলকাতা, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার মহানগরে প্রধানত আকাশ পরিষ্কার থাকার কথা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শুরুতে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি বদলে যেতে পারে আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
