বীরভূম, ২২ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বীরভূমের সিউড়ি শহর থেকে এক জনকে গ্রেফতার করল জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা।
মুর্শিদাবাদে সুতির হারুয়া গ্রামের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাস তিনেক আগে ৯৯ হাজার ৯৯৯ টাকা প্রতারণা করে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। তারই তদন্তে নেমে এক জনকে গ্রেফতার করলো পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
