কাইজারগঞ্জ : বৃহস্পতিবারই উত্তর প্রদেশের কাইজারগঞ্জ আসন থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিং-কে এই আসন থেকে প্রার্থী করা হয়েছে। শুক্রবার নিজের মনোনয়ন জমা দিলেন করণ ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। খুবই ভালো লাগছে। কাইজারগঞ্জের জনগনের কাছে আমি কৃতজ্ঞ। আশা করব তাঁরা তাঁদের আশীর্বাদের হাত আমার মাথায় উপর রাখবে’।
