মইনপুরী : এবারের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভালো ফলাফল নিয়ে আশাবাদী অখিলেশ যাদব। তিনি শুক্রবার দাবি করে বলেছেন, এবার ”সাইকেল”-এর গতি এতটাই দ্রুত যে কেউ থামাতে পারবে না।
এদিন উত্তর প্রদেশের মইনপুরীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সমালোচনা করেছেন তিনি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। গরিবরা রেশন পাচ্ছে না… সরকার কৃষকদের ঋণ মকুব করতে পারেনি। কিন্তু তারা শিল্পপতিদের ঋণ মকুব করে দিয়েছে। ৮০ শতাংশ যুবক বেকার। প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। কিন্তু সরকারের কাছে এর কোনও উত্তর নেই… এবার ”সাইকেলের” গতি এতটাই দ্রুত যে কেউ থামাতে পারবে না।
