দুবাই : আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখন ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর ভারত দ্বিতীয় স্থানে রয়েছে মাত্র চার পয়েন্ট পিছিয়ে অস্টেলিয়ার থেকে। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে ১৫ পয়েন্ট দূরে রয়েছে ভারত।
৪ থেকে ৯-এর মধ্যে থাকা দলগুলো দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউজিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।
তবে আইসিসি টি-টোয়েন্টি এবং ওডিআই র্যাঙ্কিংয়ে ভারত এখনও শীর্ষস্থান ধরে রেখেছে।
