জলপাইগুড়ি, ২৮ আগস্ট
(হি.স.) :৩১ আগস্ট থেকে যান চলাচলের
জন্য খুলে দেওয়া হচ্ছে গজলডোবায় তিস্তা ব্যারেজ। ব্যারেজ সংস্কারের পর, তিস্তা ব্যারেজ
কর্তৃপক্ষের কারিগরি বিভাগ সেতুর স্বাস্থ্য পরিদর্শন করে প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে
জমা দিয়েছে। এর পরেই ব্যারেজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলাশাসক শামা পারভীন জানান, একটি
অনুষ্ঠানের পর, ৩১ আগস্ট থেকে ব্যারেজটি যান চলাচলের জন্য খুলে
দেওয়া হবে।২৭ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে
তিস্তা ব্যারেজের সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা
হয়েছিল ১৪০ দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই ব্যারেজের কাজ শেষ হয়ে যায়।
তবে, ব্যারেজটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর বালি বোঝাই ডাম্পার
চালানোর অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে জেলাশাসক কোনও মন্তব্য করেননি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
