নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলা জলের মতো স্বচ্ছ হওয়া সত্ত্বেও কংগ্রেস নেতাদের কেন জেলে পাঠানো হয়নি, সেই প্রশ্ন তুললেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা অরবিন্দ কেজরিওয়াল।
তাঁর দাবি, বিজেপি এবং কংগ্রেসের আঁতাত রয়েছে। তিনি বলেন, কংগ্রেস সবচেয়ে বেশি আপস করেছে… গোয়ায় মানুষ বলছে যে এএপি–র পাঁচজন বড় নেতাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু একজনও কংগ্রেস নেতা কেন জেলে যাননি?… টুজি মামলা শেষ হয়েছে, কয়লা কেলেঙ্কারির অবসান হয়েছে… মানুষ আলোচনা করছে যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোট আছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
