হিসার, ২৪ অক্টোবর (হি.স.) : হরিয়ানার হিসারে একটি সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে। মৃতার বয়স ৫৫, তাঁর পরিবারের অন্য সদস্যরা দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভোলি দেবী তাঁর ছেলে সুরেন্দ্র, বউমা জ্যোতি এবং তাদের দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া ই-রিকশায় পুজো দিতে রামদেব মন্দির দর্শনে খেদার যাচ্ছিলেন। পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ৫জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
