নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার দশেরা উৎসবে যোগ দিতে দিল্লির দ্বারকা সেক্টর-১০ রাম লীলায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিজয়া দশমী উপলক্ষ্যে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হবে।
প্রধানমন্ত্রী রামলীলায় পৌঁছে ভগবান রামের কাছে প্রার্থনা জানিয়ে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন। দ্বারকা শ্রী রাম লীলা সোসাইটি সেক্টর ১০-এর ডিডিএ গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হবে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতেই সেখানে উপস্থিত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
