মালবাজার, ১৫ অক্টোবর (হি.স.): জলপাইগুড়ি জেলার মালবাজারে ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল ডাম্পার। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। নদী ব্রিজের রেলিং ভেঙে এমন দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাটিয়ালিতে। চালসার কুর্তি নদীর সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ডাম্পারটি।
বরাত জোরে প্রাণে বাঁচলেন পথচারীরা, আহত হয়েছেন গাড়ির চালক ও খালাসি। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৪টে নাগাদ। চালসার দিক থেকে মালবাজারের দিকে একটি ডাম্পার দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল, সেই সময় ডাম্পারটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
