কলম্বো, ১৫ অক্টোবর (হি.স.) : মহিলাদের এক দিনের বিশ্বকাপের শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ২৫৮।
দুই ওপেনার আতাপাত্তু এবং ভিশমি গুণরত্নে তোলেন ১০১ রান। গুণরত্নে করেন ৮৩ বলে ৪২। অধিনায়ক করেন ৭২ বলে ৫৩। তিন নম্বরে নেমে হাসিনি পেরারা করেন ৬১ বলে ৪৪। চার নম্বরে নেমে হর্ষিতা সমরবিক্রমা করেন ৩১ বলে ২৬ রান। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয় কলম্বোয়। খেলা আর শুরু হয়নি। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় দু’দলই পেল এক পয়েন্ট। এতে লাভ হল ভারতের।
নিউ জিল্যান্ডের পয়েন্ট নষ্ট হওয়ায় কিছুটা হলেও সুবিধা হল হরমনপ্রীত কৌরদের। চারটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। হরমনপ্রীতেরা আছেন পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা নিউ জিল্যান্ডের চার ম্যাচে ৩ পয়েন্ট।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
