লখনউ, ২৪ অক্টোবর (হি.স.) : বিজয়াদশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল রাজ্যের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সমাজে ভ্রাতৃত্ব, নৈতিকতা এবং আদর্শের ক্রমবর্ধমান বৃদ্ধির পাশাপাশি সকলের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। তাঁর অভিনন্দন বার্তায় রাজ্যপাল লেখেন, এই উৎসব আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে শেখায় এবং নৈতিকতা কঠোরভাবে মেনে চলারও শিক্ষা দেয়। এই উৎসব নৈতিকতা, কল্যাণ ও সদাচারের পথে চলতে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, সকলকে পারস্পরিক ভালোবাসা, ঐতিহ্যবাহী ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে বিজয়াদশমী উৎসব পালন করতে হবে। সমাজে প্রচলিত অন্যায়-অনাচার ত্যাগ করতে হবে।
রাজভবনে গত নয় দিন ধরে নবরাত্রি উপলক্ষে জমকালো অনুষ্ঠানের সঙ্গে গরবার আয়োজন করা হয়েছে। এই গরবায় রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, তাদের পরিবারের সদস্যরা এবং বিশেষ অতিথিরা রাজভবনে দেবী আরাধনা ও গরবায় অংশ নেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
