রামপুরহাট, ৫ আগস্ট (হি.স.): ধোঁয়া বেরোতে দেখা গেল ডাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। হুড়োহুড়ি পড়ে যায়। মঙ্গলবার বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে ঢাল স্টেশনের ঘটনা।
জানা গেছে, ট্রেনের পিছন দিকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে বড় কোনও অঘটন হয়নি। ত্রুটি সারিয়ে ট্রেন গন্তব্যে রওনা দেয়। রেল সূত্রে জানা যাচ্ছে, প্যান্টোগ্রাফের মাধ্যমে ঠিক ভাবে বিদ্যুৎ পৌঁছয়নি। ট্রেনের উপরে যে তারের মাধ্যমে ট্রেনে বিদ্যুৎ পৌঁছয়, সেই তারে কোনও ত্রুটি ছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
