গিরিডি , ২২ আগস্ট (হি.স.): রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা সামনে এলো ঝাড়খণ্ডের গিরিডিতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে , সারিয়া থানার অন্তর্গত হাতিয়াতান্ডে। ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের দুটি সোনার চেইন, রূপার গয়না এবং একটি সোনার আংটি সহ ২০ লক্ষ নগদ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী ব্যবসায়ীর নাম কৈলাস মণ্ডল। শুক্রবার সকালে সে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তার বয়ান অনুযায়ী , বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতী বাড়ির মূল দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং লুঠপাট চালায়। সে আরও জানায় ,চুরি যাওয়া টাকার মধ্যে ছিল বাড়ি তৈরির জন্য ঋণ নেওয়া ১৫ লক্ষ টাকা ও সঞ্চয়ের ৬ লক্ষ টাকা। ঘটনার পর ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছেন স্থানীয় বিধায়ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
