কলকাতা, ২২ আগস্ট (হি. স.): রাজ্যস্তর ছাড়িয়ে সর্ব ভারতীয় স্তরে পৌঁছেছেন এবং গুরুদায়িত্বে বাংলার কর্মকর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়। বিএফও – এর যুগ্মসচিব পদে তিনি শীঘ্রই বসতে চলেছেন। রাজধানী দিল্লিতে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে যুগ্ম সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি।
বাংলার স্বপন বন্দ্যোপাধ্যায় মোট ৬৬টি ভোটের মধ্যেই ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এই নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে – অজয় সিং, প্রমোদ কুমার (সচিব) ও পন ভাস্করান ( কোষাধ্যক্ষ)। প্রসঙ্গত, এর আগে হকি বেঙ্গলের সভাপতি পদের দায়িত্বে ছিলেন। সেইসঙ্গে রাজ্যস্তরে বেঙ্গল অলিম্পিক আ্যসোসিয়েশন এর সভাপতি পদেও ছিলেন তিনি। যদিও দ্বিতীয় দফায় নির্বাচনে পরাজিত হন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
