বাঁকুড়া, ২৪ জুন (হি.স.): গত সপ্তাহের ভারী বৃষ্টিতে জলাধার আংশিক পূর্ণ। চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই আগাম সতর্কতা হিসাবে সোমবার মধ্যরাত থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু করল মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে। জানা গেছে, চলতি মরসুমে বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে প্রথম জল ছাড়া হল। সোমবার রাত ১২টা নাগাদ কংসাবতী নদীবক্ষে চারটি গেট থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে জলাধারে জল বেড়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
