নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব কমিটির এবারের পুজোর ভাবনা অপারেশন সিঁদুর। কিন্তু এই পুজো কমিটিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। গতকালই এই পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা পুলিশের এই পদক্ষেপকে আক্রমণ করলো বিজেপি।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি অসম্মান উপচে পড়ছে। তাঁর কথায়, অপারেশন সিঁদুর থিমের ওপর ভিত্তি করে দুর্গা মণ্ডপ তৈরি করায় তা শুধু বন্ধ করা হয়নি, সরকারি অনুদানও তুলে নেওয়া হয়েছে। শুধু বিজেপি বা বিজেপি নেতাদের প্রতি নয়, পশ্চিমবঙ্গ সরকারের হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি অসম্মান উপচে পড়ছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
