ঝারসুগুড়া, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতকে সর্বক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে হবে, এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওড়িশার ঝারসুগুড়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সংকল্প হল, চিপ থেকে জাহাজ পর্যন্ত, ভারতকে সব কিছুতেই আত্মনির্ভর হতে হবে। বাণিজ্য, প্রযুক্তি অথবা জাতীয় নিরাপত্তা যাই হোক না কেন, জাহাজ নির্মাণ প্রতিটি ক্ষেত্রেই সুবিধা প্রদান করে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আত্মনির্ভর ভারতের জন্য, দক্ষ যুবক এবং গবেষণার জন্য একটি শক্তিশালী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে বিজেপি সরকারের কাছেও এটি একটি অগ্রাধিকার। আজ, ওড়িশার পাশাপাশি সারা দেশে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অভূতপূর্ব ব্যয় করা হচ্ছে। এর জন্য মেরিট নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে, কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
