তিরুঅনন্তপুরম,১১ ফেব্রুয়ারি : বাংলাকে ৪৪৯ রানের বিরাট লক্ষ্য দিল কেরল। সেই রান করতে হলে শেষ দিনে মনোজ তিওয়ারিদের করতে হবে ৩৭২ রান। হাতে এখনও ৮ উইকেট। এটা বাংলার কাছে অসম্ভব। এই ম্যাচেও বাংলার হার যে নিশ্চিত বলাই যায়। কেরলের কাছে এই ম্যাচ হারলে বাংলার পক্ষে আর রঞ্জির নক আউটে যাওয়া সম্ভব হবে না। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ওপেনার রণজ্যোত (২) এবং সুদীপ ঘরামি (৩১) আউট হয়েছেন। অভিমন্যু ৩৩ রান করে অপরাজিত আছেন। সোমবার সকালে অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েলদের উপর দায়িত্ব থাকবে বাংলাকে জেতানোর। কিন্তু ইতিমধ্যেই দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নেওয়া জলজ সাক্সেনাদের বিরুদ্ধে ৩৭২ রান তোলা কি সহজ হবে?
স্কোরবোর্ড:
কেরল : প্রথম ইনিংস: ৩৬৩ (শচীন ১২৪, অক্ষয় ১০৬, শাহবাজ ৪/৭৩)।
বাংলা : প্রথম ইনিংস: ১৮০ (অভিমন্যু ৭২, করণ ৩৫, জলজ সাক্সেনা ৯/৬৮)
কেরল : দ্বিতীয় ইনিংস: ২৬৫/৬ (রোহন ৫১, শচীন ৫১, শ্রেয়স গোপাল ৫০*, শাহবাজ ৩/৮০)
বাংলা : দ্বিতীয় ইনিংস: ৭২/২ (অভিমন্যু ৩৩*, শ্রেয়স ১/১৫, জলজ ১/৩৬)।
