বেঙ্গালুরু, ২৭ নভেম্বর (হি.স.) : কর্নাটকের উদুপি শহরের শ্রীকৃষ্ণ মঠে শুক্রবার ‘গীতোৎসব’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র সামাজিক মাধ্যমে জানান, পবিত্র শ্রীকৃষ্ণ ক্ষেত্র সফর উদুপি শহর সহ গোটা কর্নাটকের জন্য গর্বের বিষয়।
বিজয়েন্দ্র আরও বলেন, শুক্রবারের এই ধর্মীয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতি ভারতীয় সভ্যতা এবং আধ্যাত্মিক চেতনার চিরন্তন ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেবে । তাঁর বক্তব্য, মোদীর নেতৃত্বে ভারত যে ভাবে বিশ্বমঞ্চে শক্তিশালী দেশে পরিণত হয়েছে, গীতোৎসবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গৌরবেরই প্রতীক।
প্রসঙ্গত , উদুপি শ্রী কৃষ্ণ মঠ, যা শ্রী কৃষ্ণ মন্দির নামেও পরিচিত। কর্ণাটক শহরে অবস্থিত এই মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। যা শ্রী মাধ্বাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
