তিয়ানজিন ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারত এখন সংস্কার, সম্পাদন ও রূপান্তরের মন্ত্র অনুসরণ করে এগিয়ে চলেছে। সোমবার এসসিও শিখর সম্মেলনে এই বার্তা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এখন ভারত সংস্কার, সম্পাদন এবং রূপান্তরের মন্ত্র অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার চেষ্টা করেছি। আমি আপনাদের সকলকে ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদা বিশ্বাস করে, শক্তিশালী সংযোগ শুধুমাত্র বাণিজ্যই বাড়ায় না বরং বৃদ্ধি ও বিশ্বাসের দরজাও খুলে দেয়। এটি মাথায় রেখে আমরা চাবাহার বন্দর এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরের মতো উদ্যোগ নিয়ে কাজ করছি। এটি আমাদের আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে।
প্রধানমন্ত্রী বলেছেন, এটা আনন্দের বিষয় যে এসসিও সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে বিকশিত হচ্ছে। সংগঠিত অপরাধ, মাদক পাচার, সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় চারটি নতুন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আমরা এই সংস্কারমুখী মানসিকতাকে স্বাগত জানাই।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
