নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগে এই দিনটি সকলকে প্রাণিত করুক, এমনটাই প্রার্থনা করেছেন তিনি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
