
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): দেশের নাগরিকদের সঙ্গে সরকারের সরাসরি সংযোগের ক্ষেত্রে রূপান্তরমূলক অভিযান হিসেবে আবির্ভূত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। ইতিমধ্যেই দেশের ৩৬ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার ভ্যান। সুসজ্জিত প্রচার ভ্যানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ অবগত হচ্ছেন, বহু মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন।
গত ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ ডিসেম্বরের মধ্যেই দেশের ৩৬ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। পাশাপাশি এক কোটিরও বেশি নাগরিক অংশগ্রহণের সাক্ষী হয়েছেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
