– কংগ্রেস ১-টি এবং বিজেপি ২-টি আসনে বিজয়ী
আইজল (মিজোরাম), ৪ ডিসেম্বর (হি.স.) : ৪০ আসনের মিজোরাম বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অৰ্জন করেছে লালদুহোমার জোরাম পিপলস্ মুভমেন্ট (জেডপিএম)। মুখ থুবড়ে পড়েছে জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। ভোটগণনার সর্বশেষ ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন এমএনএফ ১০, জেডপিএম ২৭, কংগ্ৰেছ ১ এবং বিজেপি ২-টি আসনে বিজয়ী হয়েছে।
১৮ জন মহিলা সহ মোট ১৭৪ জন প্ৰাৰ্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। ক্ষমতসীন এমএনএফ, মূল বিরোধী দল জোরাম পিপলস্ মুভমেন্ট এবং কংগ্ৰেস সব কয়টি ৪০টি আসনে প্ৰাৰ্থী দিয়েছিল। বিজেপির ২৩, আম আদমি পাৰ্টির ৪ এবং ২৭ জন নিৰ্দলীয় প্ৰাৰ্থী নির্বাচনী প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।
২০১৮ সালে মিজোরাম বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসকে পরাস্ত করে এমএনএফ-এর ২৭, প্রধান বিরোধী দল জেডপিএম-এর ৬, কংগ্রেসের ৫ এবং বিজেপির একজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার ২০২৩ সালের নির্বাচনেও ক্ষমতাসীন এমএনএফ-কে পরাস্ত করে ক্ষমতায় আসছে বিরোধী দল জেডপিএম।
রাজ্যের ১৩টি গণনা কেন্দ্ৰ এবং ৪০টি গণনা হল-এ আজ সোমবার সকাল ৮.০০টা থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গণনা শুরু হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
