
ইসলামাবাদ, ৫ ডিসেম্বর (হি. স.) পাকিস্তানের জেলে মুম্বইয়ে ২৬/১১ হামলার অন্যতম চক্রী সাজিদ মীরকে হত্যার ছক? খাবারে বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই লস্কর জঙ্গিকে গত বছর জুন মাসে দোষী সাব্যস্ত করেছিল পাক সন্ত্রাস বিরোধী আদালত। এরপর থেকে সে বন্দি ছিল কোট লাখপতের জেলে। জানা গিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাক সূত্রে জানা গিয়েছে, সাজিদ মীরকে হত্যার আশঙ্কায় তাকে অন্যত্র পাঠানোর তোরজোর চলছিল। তার আগেই এই ঘটনা ঘটে। বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর দায়ে ৮ বছরের জেল হয়েছিল সাজিদের। এছাড়াও ৪.২ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা হয়েছিল।
প্রসঙ্গত, গুপ্তহত্যায় সিদ্ধহস্ত ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। ১৯৭৬-এ মিউনিখ অলিম্পিক্স হত্যাকাণ্ডের বদলা নিতে হামাসের বিরুদ্ধে গুপ্তহত্যার অপারেশনে নেমেছিল তারা। ওই অপরেশনের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন র্যাথ অফ গড’। একই কায়দায় পাকিস্তানে অভিযান চালাচ্ছে ‘র’-এর পাশাপাশি আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ, এমনটাই দাবি পাকিস্তানের।
হিন্দুস্থান সমাচার / কাকলি
