মুম্বই , ১৯ আগস্ট (হি.স.) : দেশীয় বাজারে কমলো সোনার দাম , তবে রুপোর দর সামান্য বেড়েছে। এদিন দিল্লিতে কেজি প্রতি রুপোর দাম ১,১৭,১০০ লক্ষ টাকাই বহাল রইলো ।
এদিন দিল্লিতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৯০০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ৯২,৫০০ হাজার টাকা। মুম্বইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৭৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯২,৩৫০ হাজার টাকা। আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৮০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯২,৪০০ হাজার টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৭৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯২,৩৫০ হাজার টাকা। কলকাতায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনারদাম ১,০০,৭৫০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনারদাম ৯২,৩৫০ হাজার টাকা। লখনউয়ে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৯০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯২,৫০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাটনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৮০০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ৯২,৪০০ হাজার টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,০০,৯০০ লক্ষ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯২,৫০০ হাজার টাকা।
উল্লেখ্য, সোনার দাম একাধিক বিষয়ের উপর নির্ভর করে। এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আন্তর্জাতিক বাজার, ট্রেড সম্পর্ক, শুল্ক, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ইকুইটি, বন্ড, মার্কিন ডলার -সহ একাধিক মার্কেট এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার। এই বিষয়গুলির জেরে সোনার দামে ওঠানামা দেখা যায়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
