জামশেদপুর, ১ নভেম্বর (হি.স.): আজ আইএসএলে মোহনবাগানের সামনে এবার জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে ফেরান্দোর লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। আইএসএলএর প্রথম তিনটে ম্যাচ জিতেছে মোহনবাগান। তবে এই ম্যাচ নামার আগে মোহনবাগান কোচের চিন্তা গুরুত্বপূর্ণ একাধিক ফুটবলারের অনুপস্থিতি।
ডিফেন্ডার আনোয়ার আলি চোট পেয়ে তিনি আজ খেলছেন না। জ্বরে ভুগছেন জ্যাসন কামিংস। আর সোমবার অনুশীলনে চোট পাওয়ায় দলের সঙ্গে যাননি হুগো বুমোসও।
এদিকে পাঁচ ম্যাচে এখনও মাত্র একটিই জয় পেয়েছে জামশেদপুর। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে তিন নির্ভরযোগ্য ফুটবলার না থাকায় চাপ বাড়াবে ফেরান্দোর।
তবে এমন কঠিন পরিস্থিতিতেও আইএসএলে টানা চতুর্থ ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী মোহনবাগান কোচ।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
