করাচি অবসরের সাড়ে তিন বছর পর আবারও পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সিরিজের যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই দলে আছেন বাঁ হাতি এই পেসার। তাছাড়া আমিরের মতো ১৭ সদস্যের দলে অবসর ভেঙে ফিরেছেন ইমাদ ওয়াসিমও। এছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলে না থাকা পেসার নাসিম শাহ ফিরেছেন। আর মাঝে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট খেলে থাকা উসমান খানকেও ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে।
