মিয়ামি, ৯ জানুয়ারি (হি.স.): ডিয়েগো ম্যারাডোনা, পেলে, মারিও জাগালো একে একে নিভছে ফুটবল কিংবদন্তি! এ ধারায় সর্বশেষ সংযোজন হল ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তাঁর মৃত্যুর খবরে শোকে মুহ্যমান ফুটবল–বিশ্ব। চারদিক থেকে আসছে শোকবার্তা।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও জানালেন শোক নিজের ইনস্টাগ্রামে।বেকেনবাওয়ারের মৃত্যুর পর আজ ইনস্টাগ্রামে তাঁর খেলোয়াড়ি জীবনের ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছেন—‘কিউইপিডি’। এর ইংরেজি মানে ‘আরআইপি (রেস্ট ইন পিস)’। বাংলা অর্থ—শান্তিতে ঘুমান।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
