কলকাতা বদলে গেল কেকেআর ও রাজস্থান রয়্যালস ম্যাচের তারিখ। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল ১৭ এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচ এগিয়ে আনা হচ্ছে একদিন। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ তারিখের পরিবর্তে ১৬ তারিখ কলকাতা ও রাজস্থান ম্যাচের বল গড়াবে ইডেনে।
কারণ ১৭ এপ্রিল দেশজুড়ে রামনবমী অনুষ্ঠান হবে। ওই দিন রাজ্যের বিভিন্ন স্থানে রামনবমীর মিছিল বের হবে। তাই ওই দিন আইপিএলের এই ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তা প্রকাশ করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ তাই ওই দিন ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করে।
