মিউনিখ, ১০ জানুয়ারি (হি.স.): আগামী শুক্রবার পর্যন্ত ‘ধন্যবাদ ফ্রানৎস’ লেখা শব্দের সঙ্গে আলোকিত থাকবে আলিয়াঞ্জ অ্যারেনা। ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্ট ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাইজার’ এর স্মরণে আগামী শুক্রবার পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘ধন্যবাদ ফ্রানৎস’ লেখা শব্দের সঙ্গে আলোকিত থাকবে আলিয়াঞ্জ অ্যারেনা। আগামী শুক্রবার হফেনহাইমের বিপক্ষে বায়ার্নের ম্যাচের দিন শেষ হবে এই আলোকসজ্জা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
