মিউনিখ, ১৫ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে বায়ার্নকে হারিয়ে লাৎসিওর চমক। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল জার্মান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ঘরের মাঠে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে লাৎসিও। পেনাল্টি থেকে গোলটি করেন চিরো ইম্মোবিলে। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম তারা হারল টানা দুই ম্যাচে। কয়েক দিন আগে বুন্ডেসলিগার ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে জার্মান চ্যাম্পিয়নরা।
৬৯তম মিনিটে সফল স্পট কিকে লাৎসিওকে পেনাল্টি থেকে এগিয়ে নেন ইম্মোবিলে। ডি বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়দ উপেমেকানো, পেনাল্টি পায় সেরি আর দলটি আর চলতি আসরে ইম্মোবিলের এটি চতুর্থ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে দশম গোল। আগামী ৫ মার্চ বায়ার্নের মাঠে হবে দুইদলের ফিরতি লড়াই।
