ওল্ড ট্র্যাফোর্ড, ২৬ অক্টোবর (হি.স.):
অনেক প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের পথ যেন খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে শনিবার তারা হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
মাথেউস কুইয়ার গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরো একটি গোল করেন কাসেমিরো। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবুমোর জোড়া গোলের পর দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় ব্রাইটন।
উল্লেখ্য,গত মরসুমে লিগে দুই দেখাতেই ব্রাইটনের কাছে হেরেছিল ইউনাইটেড।
৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নিয়ে চতুর্থ স্থানে উঠেছে ইউনাইটেড। ২০২২-২৩ মরসুমের পর এই প্রথম লিগ টেবিলের চার নম্বরে উঠল দলটি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
