কলকাতা, ২৮ ডিসেম্বর(হি.স.): মেলবোর্নে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ২৬৪ রান করে অলআউট হয়ে গেছে পাকিস্তান দল।
অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। নাথান লায়ন নেন ৪ উইকেট। কিন্তু আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক থেকে গেছেন উইকেট শূন্য। উইকেট তো পাননি,এমনকি স্টার্ক ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছেন।
এবার আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন স্টার্ক। নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে। স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। বেস্ট প্রাইসের কয়েক গুণ বেশি দাম পেয়েছেন তিনি!
হিন্দুস্থান সমাচার /শান্তি
