চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করেছে ৬ উইকেট হারিয়ে ১০২ রান। ৩৯ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গী প্রভাত জয়াসুরিয়া ৩ রানে অপরাজিত। হাসান একাই নিয়েছেন ৪ উইকেট, বাকি দুই শিকার খালেদের। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে মাত্র ১৭৮ রান। দিন শেষে ৪৫৫ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশকে ফলো-অন করায়নি শ্রীলঙ্কা। ৩৫৩ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। শুধুমাত্র ৪৫ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলেছেন মাদুশকা।
ইতিমধ্যেই ৪৫৫ রানের বিশাল গড়ে ফেলেছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে সেটা আরও বড় করার লক্ষ্য নিয়ে নামবেন শ্রীলংকান ব্যাটসম্যানরা। তবে ২-০ ব্যবধানে সিরিজটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে ধনাঞ্জয়াদের।
