কলকাতা, ৭ ফেব্রুয়ারি : অনূর্ধ্ব ১৯ সাফ কাপ ফুটবলে নেপালকে হারিয়ে বুধবার ফাইনালে উঠল ভারতের মহিলারা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। সেমিফাইনালে দাপট দেখিয়ে ভারত নেপালকে হারিয়েছে ৪-০ গোলে।
উল্লেখ্য ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশের কাছে ভারত হেরেছিল ১-০ গোলে। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে এই দুই প্রতিবেশী দেশ।
