সিডনি, ১ ডিসেম্বর(হি.স.): ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল বৃহস্পতিবার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন ম্যাক্সওয়েল, হেড, কামিন্সরা। তবে এবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ায় স্পিনারদের নিয়েই অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায়থ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া রয়েছে ‘বি’ গ্রুপে। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ—স্বাগতিক শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান এবং জিম্বাবুয়ে। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
