মুম্বই, ২১ অক্টোবর : মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। হেনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেনের চার-ছক্কার ঝড়ে শেষ ১০ ওভারেই ১৪৩ রান তুলেছে প্রোটিয়ারা। তাতে স্কোরবোর্ডে ৫০ ওভারে শেষে এইডেন মারক্রামের দল তুললো ৩৯৯ রান। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনও দলের।
মার্কো জ্যানসেনের সাথে ১৫১ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে নিয়ে যান বড় লক্ষ্যে। শেষ পর্যন্ত ক্লাসেন থেমেছেন ৬৭ বলে ১০৯ রান করে। জ্যানসেনও তাকে দিয়েছে যোগ্য সঙ্গ। তিনি ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন।
